গুরুত্বপূর্ণ সংবাদ:
আরও ১৪ জেলায় নতুন ডিসি
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 83
সরকার আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন ডিসি প্রাপ্ত জেলাগুলো হলো: ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।
এর আগে শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে রদবদল করা হয়েছে এবং নতুন মুখ হিসেবে নয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
Tag :






















