গুরুত্বপূর্ণ সংবাদ:
সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৪:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 86
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতি অপরিহার্য। তারা যেভাবে দায়িত্ব পালন করছে, তা সরকারের সন্তোষজনক মনে হয়েছে। তাই সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেই।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সব সংস্থা একযোগে কাজ করছে, যাতে আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
Tag :




















