Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 96

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দক্ষ জনশক্তিই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার মূল ভিত্তি। বাংলাদেশের আধুনিক অর্থনীতি গঠনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য অবকাঠামো, শিল্প, প্রযুক্তি ও সেবাখাতে তাদের দক্ষতা দেশের টেকসই প্রবৃদ্ধিকে এগিয়ে নিচ্ছে।

‘গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (৮ নভেম্বর) এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী। একটি জাতির প্রকৃত শক্তি কেবল প্রাকৃতিক সম্পদে নয়, বরং জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার মধ্যেই নিহিত।”

তিনি আরও বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ধরে আমাদের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তি বিকাশে নিরবচ্ছিন্ন অবদান রেখে আসছেন। আইডিইবি এই দক্ষ কর্মীবাহিনীকে লালন-পালন করছে, কারিগরি শিক্ষার প্রসার ঘটাচ্ছে এবং উদ্ভাবনের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধিকে উৎসাহিত করছে।”

প্রধান উপদেষ্টা বলেন, “অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারিত্ব ও উদ্ভাবনের চেতনা নিয়ে আইডিইবি’র সদস্যরা জাতি গঠনের প্রচেষ্টার অগ্রভাগে থাকবেন। তারা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।”

ড. ইউনূস ‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন এবং সংগঠনের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, আইডিইবি প্রতিবছর ৮ নভেম্বর ‘গণপ্রকৌশল দিবস’ পালন করে থাকে। এবারের প্রতিপাদ্য “দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি।”

সূত্র: বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০৮:৪০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫