Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 81

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্পূর্ণ প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হলে তারা শতভাগ প্রস্তুত।

বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিদেশ থেকে আনা ভোটের কালি দেশে পৌঁছেছে, যা প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ভোটের আগে প্রয়োজনীয় প্রায় সব মৌলিক কাজ সম্পন্ন হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আব্দুর রহমানেল বলেন, শান্তিপূর্ণ পরিবেশ শুধু নির্বাচনের জন্য নয়, বরং সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করায় ভোটের আমেজ সৃষ্টি হয়েছে, যা নির্বাচনী পরিবেশ আরও ইতিবাচক করবে বলে আশা করেন তিনি।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচিত সরকার ও গণতান্ত্রিক ধারার ধারাবাহিকতা ছাড়া দেশে স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই কমিশনের লক্ষ্য। অনিয়মের কারণে জনগণের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছিল, সেটি কাটিয়ে ওঠাই ইসির প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

ইসি সচিবালয়ের এক কর্মকর্তা জানান, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, আইন সংশোধন ও ভোটার তালিকা হালনাগাদসহ সব মৌলিক প্রস্তুতি নভেম্বরের মধ্যেই শেষ হবে। ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইসির তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন। গত দুই মাসে ভোটার বেড়েছে ১৩ লাখেরও বেশি।

আগামী ১৮ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, ১৭ নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি জানানো যাবে। দেশে ৩০০ আসনে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ থাকবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য এবার প্রথমবারের মতো ডাকযোগে ভোট দেওয়ার (পোস্টাল ভোটিং) সুযোগ থাকছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন

প্রকাশের সময় : ১২:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫