Dhaka ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 88

শিক্ষা মন্ত্রণালয় সুখবর দিয়েছে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য। শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজে সর্বোচ্চ ৭ জন করে শিক্ষককে এমপিওভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব কলেজে শুধু অনার্স চালু রয়েছে সেখানে ৫ জন এবং অনার্সের পাশাপাশি মাস্টার্স চালু থাকা কলেজে ৭ জন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন এমন একটি সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্স চালু রয়েছে, সেখানকার একজন করে শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন- এ নিয়ম পূর্ব থেকেই চালু ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো জানান, অনার্স পর্যায়ের কলেজে ৫ জন শিক্ষক এমপিওভুক্ত হবেন। তবে একই কলেজে মাস্টার্সও চালু থাকলে অতিরিক্ত দুজন শিক্ষক এমপিও সুবিধা পাবেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স ও মাস্টার্স কোর্স চালু থাকা কলেজগুলোতে সর্বোচ্চ ৭ জন শিক্ষক এই সুবিধার আওতায় আসবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর

প্রকাশের সময় : ০৯:৫৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫