গুরুত্বপূর্ণ সংবাদ:
৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৪:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 79
সরকার নতুন করে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে এসব নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন সলিসিটর মঞ্জুরুল হোসেন।
নিয়োগপ্রাপ্তরা দেশের বিভিন্ন আদালতে রাষ্ট্রের পক্ষে আইনগত দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবনিযুক্তদের আগামী কয়েক দিনের মধ্যেই দায়িত্ব বণ্টন করা হবে।
Tag :






















