Dhaka ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান
আরপিও সংশোধন

জোটেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 81

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত কোনো রাজনৈতিক দল জোটগতভাবে ভোটে অংশ নিলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ জারি করেছে সরকার। সোমবার (৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশের গেজেট প্রকাশ করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরপিও-তে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে। এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। জোটের প্রতীক সংক্রান্ত ২০ অনুচ্ছেদে বিএনপি আপত্তি জানালেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

অবশেষে জোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—এমন বিধান বহাল রেখে অধ্যাদেশ জারি করা হয়েছে। ফলে জোটের মনোনীত কোনো প্রার্থী অন্য দলের প্রতীকে ভোট করতে পারবেন না।

আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচনী আইন সংস্কারের সব কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে ইসি। এর আগে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ভোটকেন্দ্র ও পর্যবেক্ষণ নীতিমালাসহ নানা বিধি সংস্কার করা হয়েছে।

সংশোধিত আরপিও অনুযায়ী, যদি দুই বা ততোধিক নিবন্ধিত রাজনৈতিক দল যৌথভাবে প্রার্থী দিতে চায়, তবে ইসির কাছে তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে আবেদন করতে হবে। ইসি প্রার্থীর অন্তর্ভুক্ত দলের জন্য সংরক্ষিত প্রতীকটি জোটবদ্ধভাবে ব্যবহারের অনুমতি দিতে পারবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আরপিও সংশোধন

জোটেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে

প্রকাশের সময় : ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫