Dhaka ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 120

নারায়ণগঞ্জে ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ তুলে পোশাক শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টার পর মদনপুর অংশে অবরোধ শুরু হলে চট্টগ্রামমুখী লেনে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বন্দর উপজেলার ‘লারিস ফ্যাশন’ কারখানার এক নারী শ্রমিক অসুস্থতার কারণে ছুটির আবেদন করলে কর্তৃপক্ষ তাকে কাজে বাধ্য করেন। তিনি ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেন, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অবরোধকারী শ্রমিকরা দাবি করেন, মালিকপক্ষের অবহেলার কারণে চিকিৎসা না পেয়ে তাদের সহকর্মী মারা গেছেন। তারা দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়ে আন্দোলন চালাচ্ছেন।

লারিস ফ্যাশন কোম্পানির সিইও শিমুল জানান, শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়েছে এবং দাফনের সব আয়োজন কোম্পানি থেকে করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা হয়েছে এবং সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, শ্রমিকরা মৃত্যুর জন্য মালিকপক্ষকে দায়ী করে আন্দোলন করছেন। ঘটনাস্থলে থানা, জেলা, হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ উপস্থিত রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রকাশের সময় : ০২:০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫