Dhaka ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

আজ থেকে ১০টির বেশি সিম ব্যবহার বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫২:০৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 79

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (০১ নভেম্বর) থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। অপারেটররা আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে।

বিটিআরসি জানিয়েছে, একজন ব্যক্তির নামে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে। এর আগে একজন নাগরিক সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারতেন।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, ডিসেম্বরের মধ্যে কোনো এনআইডির নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।

প্রসঙ্গত, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে আগামী ১ জানুয়ারি থেকে নতুন সিম নিবন্ধনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫টির সীমাবদ্ধতা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা যেকোনো অপারেটর থেকে *১৬০০১# ডায়াল করে জানতে পারবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ থেকে ১০টির বেশি সিম ব্যবহার বন্ধ

প্রকাশের সময় : ০১:৫২:০৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫