গুরুত্বপূর্ণ সংবাদ:
নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 77
আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় সম্প্রতি এই নির্দেশনার পুনঃপ্রতিপালন সংক্রান্ত পরিপত্র জারি করেছে।
পরিপত্রে বলা হয়েছে, পূর্বে জারি করা বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে কিছু কর্মকর্তা বিদেশ ভ্রমণে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাওয়াসহ একসঙ্গে অনেক কর্মকর্তা বিদেশে যাওয়ার ঘটনা ঘটছে, যা পূর্বের নির্দেশনার পরিপন্থী।
এই পরিস্থিতিতে, পরিপত্রে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সব উপদেষ্টার একান্ত সচিবকে একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ এড়াতে বলা হয়েছে।
Tag :




















