Dhaka ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

‘জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের পরিচয়ের স্বীকৃতি’

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 98

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিশ্বজিৎ কুমার পাল বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের পরিচয়ের স্বীকৃতি। সরকার নাগরিক সেবা ডিজিটালাইজেশনের লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এজন্য সকল পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (২২ অক্টোবর) কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের লাল শাপলা হল মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে শতভাগ সফল করার লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, গোপালগঞ্জের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল এসব বলেন।

বিশ্বজিৎ কুমার পাল আরো বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক অধিকারের গুরুত্বপূর্ণ অংশ। সময়মতো নিবন্ধন সম্পন্ন করা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি নাগরিক সচেতনতার বিষয়ও। এজন্য ইউনিয়ন পর্যায়ে প্রচারণা, বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় নিবন্ধন কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান তিনি।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক জানান, সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার শতভাগে উন্নীত করতে মাঠপর্যায়ের তদারকি জোরদার, তথ্য হালনাগাদ ও প্রযুক্তিনির্ভর তথ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সকলের সহযোগিতায় কোটালীপাড়াকে শতভাগ নিবন্ধিত উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।

সভা শেষে বিভিন্ন ইউনিয়নের নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

সভায় কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কুমার মৃদুল দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, ইউনিয়ন পরিষদের সচিবগণ, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীবৃন্দ, টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের পরিচয়ের স্বীকৃতি’

প্রকাশের সময় : ০৮:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫