গুরুত্বপূর্ণ সংবাদ:
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আইন উপদেষ্টা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৫:৩৭:২২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 94
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেছে।
বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপি চায় অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষভাবে কাজ করুক।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা জনপ্রশাসনসহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন যাতে নিরপেক্ষতা বজায় থাকে।
আসিফ নজরুল বলেন, “আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে অন্য দলের লোক আছে—এর মানে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি।”
Tag :






















