যা পাওয়া গেল গ্রেপ্তার পর্ন যুগলের জাতীয় পরিচয়পত্রে
- প্রকাশের সময় : ০৬:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 133
অবশেষে আলোচিত সেই বাংলাদেশি পর্ন তারকা যুগলকে বান্দরবান থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
তিনি জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন।
তাদের পরিচালিত ওয়েবটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। সিআইডির একটি টিম বান্দরবান থেকে তাদের গ্রেপ্তার করেছে। তাদের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
জাতীয় পরিচয়পত্র বলছে, ওই নারী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসিন্দা। তবে ওই ঠিকানায় গেলে দেখা যায়, সেটি তার প্রথম স্বামীর বাড়ি, যিনি পেশায় একজন জেলে। তার শ্বশুর নিশ্চিত করেন যে, তিনি তার পুত্রবধূ ছিলেন।
তিনি বলেন, ‘একদিন সে বাড়ি ছেড়ে চলে যায়, আট বছর হয়ে গেছে, আর ফিরে আসেনি’। এছাড়াও ওই নারীর বাবার বাড়ি একই উপজেলার ভিন্ন একটি গ্রামে। মেয়ের বিষয়ে কথা বলতে বিব্রতবোধ করেন বাবা। তিনি জানান, এক বছর আগে তার মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, ছেলেটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেছেন। গ্রামে গিয়ে স্থানীয়দের সহায়তায় তার বাড়িটি খুঁজে পাওয়া গেলেও সেটি ছিল তালাবদ্ধ। পাশের বাড়ির এক নারী জানান, পরিবারটি নিয়মিত সেখানে থাকে না—মাঝে মাঝে অল্প সময়ের জন্য আসে।
তবে বিগত কয়েক মাস ধরে যুগলটি চট্টগ্রাম শহরে এবং এর পাশের অন্তত দুটি জায়গায় বসবাস করেছেন বলে জানা যায়।
সম্প্রতি দ্য ডিসেন্ট নামের একটি সংবাদমাধ্যম তাদের এক প্রতিবেদনে এই যুগলের বিষয়টি বিস্তারিত প্রকাশ করে। প্রতিবেদন বলা হয়, তারকা যুগলের ২৮ বছর বয়সি নারী সদস্যটি নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশের এক নম্বর মডেল’ হিসেবে উপস্থাপন করেন। এছাড়া ওই পর্ন-তারকা যুগল বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন।
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধই করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্নো ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।


























