Dhaka ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 88

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটতে থাকা অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে এসব ঘটনার পেছনে নাশকতা বা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার।

শনিবার (১৮ অক্টোবর) এক সরকারি বিবৃতিতে জানানো হয়, অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা নিরাপত্তা সংস্থাগুলোর তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে। জনমনে উদ্বেগ সৃষ্টি হলেও সরকার জনগণকে আশ্বস্ত করতে চায় যে, জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, “নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না। জনজীবন বা রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার জন্য কেউ অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানিমূলক আচরণ করলে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

সরকার আরও বলেছে, “যদি এসব অগ্নিকাণ্ড পরিকল্পিত নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং তার উদ্দেশ্য হয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি বা বিভাজন ঘটানো তাহলে তা কখনোই সফল হবে না। কারণ আমরা ভয়কে নয়, বিবেচনা ও দৃঢ়তাকেই প্রাধান্য দিই।”

বিবৃতির শেষাংশে বলা হয়, “বাংলাদেশ অতীতেও অনেক কঠিন সময় পেরিয়ে এসেছে। এই পরিস্থিতিও ঐক্য, সংযম এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকার দিয়ে মোকাবিলা করা হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সংকল্পবদ্ধ।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার

প্রকাশের সময় : ১০:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫