Dhaka ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসে ইতিহাসে রেকর্ড রাজস্ব আদায়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 105

২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা; যা বাংলাদেশের ইতিহাসে যেকোনো অর্থবছরের প্রথম তিন মাসের সর্বোচ্চ।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত অর্থবছর (২০২৪-২৫)-এর একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৭৫ হাজার ৫৫৪ কোটি টাকা। সে হিসেবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব বেড়েছে ১৫ হাজার ২৭০ কোটি টাকা, প্রবৃদ্ধি হার ২০ দশমিক ২১ শতাংশ।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে প্রথম তিন মাসে আদায় হয়েছিল ৭৬ হাজার ৬৮ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ছিল ৬৮ হাজার ৬৩৫ কোটি টাকা।

এনবিআর জানিয়েছে, চলতি অর্থবছরে আয়কর ও ভ্রমণ কর, স্থানীয় পর্যায়ের মূসক, এবং আমদানি-রপ্তানি খাত; তিন ক্ষেত্রেই রাজস্ব আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

স্থানীয় পর্যায়ের মূসক খাতে সর্বাধিক রাজস্ব এসেছে ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এই খাতে আদায় ছিল ২৬ হাজার ৮৩৮ কোটি টাকা, প্রবৃদ্ধি হার ২৯ দশমিক ৭৪ শতাংশ।

আয়কর ও ভ্রমণ কর খাতে আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ২৬ শতাংশ বেশি।

আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ৫২৮ কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় ২ হাজার ৮৯২ কোটি টাকা বেশি; প্রবৃদ্ধি ১১ দশমিক ৭৪ শতাংশ।

এনবিআর বলেছে, করের আওতা বৃদ্ধি, কর ফাঁকি রোধ, এবং রাজস্ব পুনরুদ্ধারে তাদের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই ধারাকে আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিন মাসে ইতিহাসে রেকর্ড রাজস্ব আদায়

প্রকাশের সময় : ০৬:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫