Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্রে পরিণত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 77

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত ‘রোড ব্লকার’ একত্রিত করে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা, ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এ সময় সেচ ভবনের সামনে তৈরি অস্থায়ী তাঁবুতেও আগুন ধরিয়ে দেন তারা। দুপুর ২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সরিয়ে দেয়। বর্তমানে তারা আসাদগেটে অবস্থান নিয়েছে, আর অপর পাশে অবস্থান করছে আন্দোলনকারীরা।

ঘটনাস্থলে থেমে থেমে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। আগুন দেওয়ার স্থলে প্রচুর আসবাবপত্র ও সিরামিকের থালা-বাসন ভাঙচুর করা হয়েছে। মানিক মিয়া এভিনিউ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পরিস্থিতি বর্তমানে থমথমে, পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্রে পরিণত

প্রকাশের সময় : ০২:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫