Dhaka ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

কোটালীপাড়ায় সাংবাদিক মাহবুব হোসেন সারমাত স্মরণে স্মরণসভা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 131

এনটিভির স্টাফ রিপোর্টার, আমারদেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সদ্য প্রয়াত মাহবুব হোসেন সারমাতের স্মরণে কোটালীপাড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার প্রেসক্লাবের আয়োজনে তাদের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও গোপালগঞ্জ জেলার সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না।

প্রেসক্লাবের সভাপতি এইচ এম মেহেদী হাসানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত স্মরণসভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল বশার হাওলাদার,সাংবাদিক রতন সেন কংকন,গৌরাঙ্গ লাল দাস,কাজী পলাশ,সুধান্য ঘরামী,মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বলেন, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত একজন নিরহংকার,সদালাপী,সদা হাস্যজ্জল মানুষ ছিলেন।তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন গুনি মানুষকে হারিয়েছি।আমি তাঁর রুহের মাগফিরত কামনা করছি।

সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, প্রায় তিন দশকের অধিক সময় ধরে আমরা এক সঙ্গে সাংবাদিকতা করেছি। তথ্য সংগ্রহে সারমাত ছিলেন সিদ্ধ হস্ত।সংবাদ সংগ্রহে তাঁর কোন অলসতা ছিল না।সব সময় সংবাদের পিছনে ছুটেছে। জেলা সদরে বসবাস করার কারনে কোন মানুষ কখনো কোন প্রয়োজনে তার কাছে এলে কখনোই সারমাত তাদের ফিরাতেন না।এই ভাবে অকালে সারমাতের চলে যাওয়া আমরা কোন ভাবেই মেনে নিতে পারছি না।তার পরেও আমাদের মেনে নিতে হবে।

তিনি আরো বলেন, মাহবুব হোসেন সারমাতের তিনটি কন্যা সন্তান রয়েছে আমাদের সকলের তাদের পাশে দাড়ানো উচিৎ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় সাংবাদিক মাহবুব হোসেন সারমাত স্মরণে স্মরণসভা

প্রকাশের সময় : ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫