Dhaka ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা, যানচলাচল বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 79

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করেছেন। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ৩ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা হয়ে ব্যারিকেড ভেঙে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় তারা জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া লেখা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন।

এর আগে, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে শহীদ মিনার থেকে যাত্রা শুরু করেন শিক্ষকরা। গতকাল (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পেলে আন্দোলন আরও জোরদার করা হবে।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “বাড়িভাড়া ২০ শতাংশের এক শতাংশও কম হবে না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা, যানচলাচল বন্ধ

প্রকাশের সময় : ০৪:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫