কালুখালীতে নানা কর্মসূচিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

- প্রকাশের সময় : ০২:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 119

“হাত ধোয়ার নায়ক হোন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন চন্দ্র শীল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, সাংবাদিক আবু সাঈদ ও জুয়েল সরদারসহ অনেকে।
বক্তারা বলেন, সুস্থ থাকতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং নিরাপদ খাবার গ্রহণে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




















