Dhaka ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

কোটালীপাড়ায় বউ-শাশুড়িরকে মারধরের অভিযোগে ৯৯৯-এ ফোন

রাসেল মোল্লা বাঁধন, গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 150

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে মুন্নি বেগম(২৫) ও রহিমা বেগম (৪৮) নামে বউ-শাশুড়ীকে মারধরের অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলার কুশলা ইউনিয়নের টিহাটী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গৃহবধু মুন্নী বেগম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, টিহাটী গ্রামের হাফিজ সরদারের ছেলে ছামিউল সরদারের (৩০) সাথে একই গ্রামের লিয়াকত শেখের ছেলে হাসান শেখের (৩৪) দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরইসূত্র ধরে ছামিউল সরদার লোকজন নিয়ে হাসান শেখের মা রহিমা বেগম ও তার স্ত্রী মুন্নি বেগমকে মারধর করে।

মুন্নি বেগম বলেন, সোমবার সন্ধ্যায় ছামিউল শেখ লোকজন নিয়ে আমাদের বাড়িতে ঢুকে আমাকে ও আমার শ্বাশুড়ীকে মারধর করে ঘরে থাকা টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

এ বিষয়ে জানার জন্য ছামিউল সরদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার মা কহিনুর বেগম বলেন, হাসান শেখ জোর করে আমাদের জায়গায় বেড়া দিয়েছে। এ বিষয়ে জানার জন্য তাদের বাড়িতে গেলে হাসানের মা ও স্ত্রী আমাদের গালিগালাজ করে। আমরা তাদেরকে মারধর করিনি। আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।

কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার বলেন, ৯৯৯ ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করি। এ বিষয়ে একপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় বউ-শাশুড়িরকে মারধরের অভিযোগে ৯৯৯-এ ফোন

প্রকাশের সময় : ১০:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫