Dhaka ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি প্রধান উপদেষ্টার শোক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 94

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে নয়জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, “এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এই কঠিন সময়ে তাদের পরিবারের পাশে আছি।”

এসময়, প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি প্রধান উপদেষ্টার শোক

প্রকাশের সময় : ০৮:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫