Dhaka ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কালুখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক-চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 75

রাজবাড়ীর কালুখালীতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে প্রতিভা অন্বেষণে বিতর্ক, রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতাগুলোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মামুনুর রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাইমুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার মো. মিলন হোসেন প্রমুখ।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটানোর পাশাপাশি ‘তারুণ্যের উৎসব’-এর মূল প্রতিপাদ্য—সুন্দর সমাজ গঠনে তরুণদের ভূমিকা—নিয়ে তাদের ভাবনা তুলে ধরে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক-চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশের সময় : ০৩:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫