Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 90

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন। রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তিনি রোমে পৌঁছান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক রোম ফিউমিসিনো বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা দেন।

সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

জাতিসংঘের এফএও আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টার এ সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে।

আগামী ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ১০:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫