Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানী উদ্যানে ৪৭ কোটি টাকা ব্যয়ে হবে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 88

ঢাকার ওসমানী উদ্যানে জুলাই ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এবং জুলাইয়ের চেতনাকে উজ্জ্বল রাখার জন্য ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হবে। রবিবার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ৪৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ বাস্তবায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। স্মৃতিস্তম্ভটি একটি বৃত্তাকার বেদির ওপর নির্মিত হবে। স্তম্ভটির দুই পাশে চারটি করে ৮টি আয়তাকার কলাম এবং মাঝখানে একটি স্বতন্ত্র বৃত্তাকার কলাম থাকবে। স্বতন্ত্র বৃত্তাকার কলামটির উচ্চতা ৯০ ফুট। স্মৃতিস্তম্ভে প্রবেশের জন্য দুটি প্রবেশপথ থাকবে এবং প্রবেশপথে এপিটাফ স্থাপন করা হবে। পুরো স্মৃতিস্তম্ভ এলাকায় কৃষ্ণচূড়া জাতীয় বৃহদাকার ফুলের চারা রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভের নকশা ও নির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ও ইতিহাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।” তিনি উল্লেখ করেন, বাজেট নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা রাজনৈতিক অপচেষ্টা, কারণ বিগত ফ্যাসিবাদের সময় এসব প্রশ্ন ছিল না।

ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “যখন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ কেউ গ্রহণ করেনি, তখন স্থানীয় সরকার উপদেষ্টার নির্দেশনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ হাতে নিয়েছে।” তিনি জানান, স্মৃতিস্তম্ভের পাইলিং কাজ শেষ পর্যায়ে এবং চলতি বছরের ডিসেম্বরেই নির্মাণ কাজ শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা শহীদদের স্মরণে দোয়া করেন এবং একটি ঔষধি গাছ রোপণ করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওসমানী উদ্যানে ৪৭ কোটি টাকা ব্যয়ে হবে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

প্রকাশের সময় : ০৮:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫