Dhaka ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 88

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মীম (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের নীলফা বাজার এলাকার গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ প্রায় দেড়ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
নিহত শিক্ষার্থী সিনথিয়া আক্তার মীম (৮) উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া গ্রামের মিরাজ শেখের মেয়ে ও নীলফা বাজারের মর্ডান কিন্ডার গার্ডেন কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় পর পুলিশ ঘাতক বাসটিকে হেফাজতে নিয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুল ছুটি হওয়ার পর ছাত্রী মীম রাস্তা পার হচ্ছিলো। তখন ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মাথা ফেটে সে রাস্তায় পরে যায়। স্থানীয় লোকজন এসে মীমকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব বলেন, গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রী মীমকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর দূর্ঘটনার পর স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত পুলিশ সুপার সহ স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে তারা অবরোধ তুলে নেয় ।
তিনি আরও বলেন, দূর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। কিন্তু ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহটির ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

প্রকাশের সময় : ০৭:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫