Dhaka ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী

ট্রাইব্যুনালে হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার হামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 97

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আরও দুইজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি জানান, যুক্তিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল ঠিক সেই সময়ে পেজে হামলা চালানো হয়, যা সাময়িকভাবে ডিসেবল করে দেয়। তবে পরে তাৎক্ষণিকভাবে পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, অপরাধীরা চায় না যে তাদের নিষ্ঠুরতার বর্ণনা ও তথ্য-প্রমাণ গোটা বিশ্ব জানুক। তাদের সহযোগীরাও এটি চায় না। এ কারণেই পেজে হামলা চালানো হয়েছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত পেজ উদ্ধার করতে পেরেছি।

তিনি আরও বলেন, অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না, অপরাধীকে রক্ষা করার কোনো চেষ্টা বাংলাদেশে সফল হবে না। আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। কারো প্রতি কোনো বিদ্বেষ নেই।

এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা পরবর্তী পর্যায়ে যুক্তি উপস্থাপন করবেন। এরপর প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে।

আদালত সূত্রে জানা গেছে, আগামী কয়েক কার্যদিবস এই যুক্তিতর্ক চলবে এবং পরে মামলাটি রায়ের পর্যায়ে যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রাইব্যুনালে হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার হামলা

প্রকাশের সময় : ০৩:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫