Dhaka ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

বৃহত্তর ফরিদপুরের উন্নয়নের দাবিতে স্মারকলিপি

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 165

বৃহত্তর ফরিদপুরের সার্বিক উন্নয়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে ফরিদপুর উন্নয়ন কমিটি। এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ডা. এম এ জলিল, সাধারণ সম্পাদক প্রফেসর মো. আব্দুল আজিজ, অ্যাডভোকেট আবদুস সামাদ, সাংবাদিক পান্না বালা, অধ্যাপক তারেক আইয়ুব খান, মাহবুব হোসেন পিয়াল, অধ্যাপক আজাদ উদ্দিন, অধ্যাপক মো. মাহবুবর রহমান, মো. হাফিজুর রহমান মিঞা ও আলাউদ্দিন আহম্মদ প্রমুখ।

কমিটির সভাপতি ডা. এম এ জলিল বলেন, বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় জেলার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, প্রশাসন ও অর্থনৈতিক কর্মকান্ডে জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত অবদান রয়েছে। ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার কারণে ফরিদপুর কেবল দক্ষিণ-পশ্চিমাঞ্চলই নয়, বরং সারাদেশের জন্য একটি কৌশলগত অর্থনৈতিক গেটওয়ে হিসেবে বিবেচিত হতে পারে।

কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মো. আব্দুল আজিজ বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন এবং দৌলতদিয়া-পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবি। তিনি বলেন, এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ও উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে, যা শিল্প, বাণিজ্য, কৃষি ও পর্যটন খাতে অভূতপূর্ব উন্নয়নের সূচনা করবে। নানামুখী প্রশাসনিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে ফরিদপুর এখনও তার কাক্সিক্ষত ও প্রাপ্য মর্যাদা অর্জন করতে পারেনি। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে দশটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৃহত্তর ফরিদপুরের উন্নয়নের দাবিতে স্মারকলিপি

প্রকাশের সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫