Dhaka ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে : প্রেস উইং

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 75

ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, আজই বিশেষ বিমানে করে তাকে আঙ্কারায় নেওয়া হতে পারে, তবে বিষয়টি নিয়ে তারা শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি।

আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক এ তথ্য জানিয়েছেন। শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও বিষয়টি উল্লেখ করা হয়।

রাষ্ট্রদূত জানান, ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে শহিদুল আলমের অবৈধ আটক ঘটনার পর বাংলাদেশ সরকার দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেয়। জর্ডান, মিশর ও তুরস্কে বাংলাদেশের দূতাবাসগুলো সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির ব্যবস্থা নিতে নির্দেশ পেয়েছে।

দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে গাজামুখী ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর নৌযাত্রায় অংশ নিয়েছিলেন। নয়টি নৌযানের ওই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা ছিলেন। গত বুধবার ইসরায়েলি সেনারা ওই নৌবহরে আক্রমণ করে সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে : প্রেস উইং

প্রকাশের সময় : ১২:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫