Dhaka ১২:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-মাকে খুন করে মাটিতে পুঁতে রাখেছিল জুয়া আসক্ত ছেলে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 103

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে এক মর্মান্তিক ঘটনায় মোঃ রিয়াদ হোসেন রাজু (৩০) নামে এক যুবক নিজ মা-বাবাকে হত্যা করে তাদের লাশ শোয়ার ঘরে পুঁতে রেখেছে।

নিহতরা হলেন, পিতা মোহাম্মদ আলী (৭০) এবং মাতা বানোয়ারা বেগম (৬০)। নিহত মোহাম্মদ আলী কৃষিকাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার থেকে বাবা-মাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে রাজুর বোন জরিনা খাতুন ঘরে ফিরে বিছানায় রক্তমাখা চাদর দেখতে পান। সন্দেহ হলে ঘরের এক কোণে খোঁড়াখুঁড়ি করে আনুমানিক তিন ফুট গভীরে মা-বাবার মরদেহ মাটিচাপা অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজু অনলাইন জুয়া খেলায় আসক্ত ছিলেন।

রাজুর বোন জরিনা খাতুন বলেন, গতকাল থেকেই মা-বাবাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ ঘরে এসে দেখি বিছানায় রক্তের দাগ। পরে ঘরের কোণে মাটি খুঁড়তেই লাশ দু’টি পাই।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রাজু তার বাবা-মাকে হত্যা করে শোয়ার ঘরে পুঁতে রাখে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাবা-মাকে খুন করে মাটিতে পুঁতে রাখেছিল জুয়া আসক্ত ছেলে

প্রকাশের সময় : ০৮:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫