গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের ইতিহাসে রূপার দামে রেকর্ড
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ১০:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 108
স্বর্ণের পর এবার দেশের বাজারে রূপার দামেও রেকর্ড গড়েছে। ভরিতে ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৫৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে রূপার মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
Tag :























