Dhaka ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 94

রাজবাড়ীর পাংশায় স্বামী শহীদ মন্ডল হত্যা মামলায় তার স্ত্রী রহিমা খাতুন ও পরকীয়া প্রেমিক সোহেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দু’জনই পলাতক ছিলেন।

সূত্রে জানা যায়, সোহেল পাংশা উপজেলার কাজিয়ালপাড়া গ্রামের জিয়া উদ্দিনের ছেলে এবং রহিমা একই গ্রামের নিহত শহীদ মন্ডলের স্ত্রী।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ৯ মার্চ থেকে ১০ মার্চ রাত ২টার সময় রহিমা খাতুন ও সোহেল শহীদ মন্ডলকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে রাজবাড়ী ২নং আমলী আদালতে শহীদ মন্ডলের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে সোহেলসহ পাঁচজনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। মামলা পাংশা মডেল থানায় রেকর্ড হয়।

তদন্তকারী কর্মকর্তা জানান, রহিমা খাতুনকে গ্রেফতার করা হয় এবং সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তিনি জানান, বিয়ের আশ্বাসে সোহেলের কথামতো দুধে ঘুমের ট্যাবলেট মিশিয়ে স্বামীকে খাওয়ান। পরে ঘুমিয়ে পড়লে সোহেল ঘরে প্রবেশ করে গামছা দিয়ে নাক ও মুখ বেধে শ্বাসরোধ করে হত্যা করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলায় আদালত স্বীকারোক্তি ও প্রমাণের ভিত্তিতে আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রায় ঘোষণার সময় আসামীরা উপস্থিত ছিলেন না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৬:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫