Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি ‘আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ভাতিজিকে খুন’ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বহরপুরে হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 118

‘মাদক ছাড়ি খেলা ধরি, উন্নত ভবিষ্যৎ গড়ি’ ও ‘মাদককে না বলি, ফুটবলকে আঁকড়ে ধরি’ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠে হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে ইসলামপুর ইউনিয়নের বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে আয়োজিত খেলায় মুখোমুখি হয় ঢাকা ধামরাই ফুটবল একাদশ ও কুষ্টিয়া কুমারখালী ফুটবল একাদশ। দারুণ পারফরম্যান্সের মাধ্যমে কুষ্টিয়ার কুমারখালী ফুটবল একাদশ ঢাকার ধামরাই একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে।

খেলা উপভোগ করতে মাঠের চারপাশে হাজারো দর্শকের ঢল নামে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি বালিয়াকান্দি উপজেলা শাখার সহ-সভাপতি অ্যাড. ফিরোজ উদ্দিন মিলন, সহ-সভাপতি মমতাজ আক্তার তানিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক ও বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন।

আয়োজক প্রতিষ্ঠান বহরপুর-শেকাড়া (বিএনবিএস) ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, ‘বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠটি খেলার উপযোগী এবং এখানকার তরুণরা খেলাধুলা প্রিয়। আমরা তাদের খেলায় যুক্ত করে সমাজকে আরও প্রাণবন্ত রাখতে চাই।’

ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা বলেন, ‘আজকের যুবসমাজ মাদক ও মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়ছে। তাদের সুস্থ পথে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্ট নকআউট পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। আমরা সুষ্ঠুভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।’

খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত রেফারি গোলাম মোর্শেদ চাঁদু। তাকে সহযোগিতা করেন নুরুল ইসলাম নুরু, আলী মুনছুর, লিটন খান ও নাজমুল হোসেন।

উল্লেখ্য, আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বিভিন্ন জেলা ও উপজেলার মোট ১৬টি দল অংশ নিচ্ছে, যা এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বহরপুরে হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫