শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা লতা মঙ্গেশকরের কণ্ঠে কালজয়ী ১০ বাংলা গান সকালে ‘শুভ জন্মদিন’ জানিয়ে সন্ধ্যায় কোচকে ছাঁটাই ইংলিশ ক্লাবের একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি… ‘আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক-ন্যক্কারজনক’
শিশু দিবসের আলোচনায় জেলা প্রশাসক সুলতানা আক্তার

‘শিশুদের সঠিক বিকাশ শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সকলের নৈতিক দায়িত্ব’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 148

 রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেছেন, শিশুদের সঠিক বিকাশ শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে গতকাল সোমবার সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করবো কাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুুপার (সদর সার্কেল) আবু রাসেল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু প্রমুখ।

বক্তারা আরও বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে প্রতিটি শিশু যেন হাসতে পারে, স্বপ্ন দেখতে পারে। সেই সমাজ গড়ে তুলতে হবে।

আলোচনা শেষে শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশু দিবসের আলোচনায় জেলা প্রশাসক সুলতানা আক্তার

‘শিশুদের সঠিক বিকাশ শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সকলের নৈতিক দায়িত্ব’

প্রকাশের সময় : ০৫:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫