সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে ৪.৬১ শতাংশ

- প্রকাশের সময় : ০৯:৫০:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 102

সেপ্টেম্বরে বাংলাদেশের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪.৬১ শতাংশ কমে প্রায় ৩৬২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার হয়েছে। ২০২৪ সালের একই মাসে রপ্তানি আয় ছিল ৩৮০ কোটি ২৮ লাখ ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রপ্তানি আয় বেড়েছে ৫.৬৪ শতাংশ, যা এক হাজার ২৩১ কোটি ডলার হয়েছে।
প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের ক্ষেত্রে সেপ্টেম্বরে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে, রপ্তানি কমেছে ৫.৬৬ শতাংশ। কৃষি পণ্যে ২.৩৭ শতাংশ এবং প্লাস্টিক পণ্যে ৯.১৫ শতাংশ হ্রাস হয়েছে। অন্যদিকে প্রকৌশল পণ্য, কার্পেট এবং হিমায়িত মাছের রপ্তানি যথাক্রমে ৩৬.৪৩, ২১.৬৭ ও ১২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক ধাক্কা এবং ক্রেতাদের অতিরিক্ত চাপের কারণে তৈরি পোশাক রপ্তানি কমেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই ধীরগতি আগামী দুই থেকে তিন মাস অব্যাহত থাকতে পারে, তবে আন্তর্জাতিক ক্রেতারা নতুন শুল্ক কাঠামোর সঙ্গে মানিয়ে নিতে পারলে রপ্তানি পুনরুদ্ধার হবে।

























