শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ লায়ন সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা মেসির ১০ নম্বর জার্সি কেন এখনই কাউকে দিতে চান না তেভেজ দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে কিরণের প্রশ্নের মুখে মেয়ারের নিয়োগের ব্যাখ্যা দিলেন তাবিথ দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না

সেপ্টেম্বরে প্রায় ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 90

প্রবাসীদের পাঠানো বৈদেশিক আয় বা রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী প্রবাহ দেখা গেছে সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসেও। এ মাসে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২.৬৮ বিলিয়ন (২৬৮ কোটি ৫৮ লাখ) মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ হাজার ৭৫৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানা যায়, সেপ্টেম্বর মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ১০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯৫ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬২ লাখ ৪০ হাজার ডলার।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আগস্টে প্রবাসীরা পাঠান ২৪২ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা।

গত অর্থবছরের (২০২৪–২৫) মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা ছিল বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০২৩–২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

সূত্র: বাংলাদেশ ব্যাংক

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেপ্টেম্বরে প্রায় ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয়

প্রকাশের সময় : ০৯:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫