বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, একজন এশিয়ার বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, থাকছে যেসব আয়োজন ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে বিশ্বসেরা দলের বিপক্ষে এত ভুল করা যায় না: শান্ত

পানি সংকটে রাজধানী সরাচ্ছে ইরান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 102

ভয়াবহ পানি সংকট, জনসংখ্যার চাপ ও ভূমিধসের ঝুঁকির কারণে রাজধানী তেহরান থেকে প্রশাসনিক কেন্দ্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, “এই সিদ্ধান্ত আর বিকল্প নয়, বরং এখন বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে।”

বৃহস্পতিবার (২ অক্টোবর) হরমোজগান প্রদেশ সফরে প্রেসিডেন্ট বলেন, তেহরান, কারাজ ও কাজভিনসহ আশপাশের অঞ্চলে পানি সংকট চরমে পৌঁছেছে। দীর্ঘ এক দশক ধরে সমস্যা চললেও কার্যকর কোনো সমাধান হয়নি। তাঁর ভাষায়, গত বছরই রাজধানী স্থানান্তরের প্রস্তাব সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে তোলা হয়েছিল। সে সময় সমালোচনা হলেও এখন আর দেরি করা সম্ভব নয়।

ভয়াবহ পানি সংকট

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তেহরানে এখন ১ কোটির বেশি মানুষ বাস করে, আর এ শহর একাই ইরানের প্রায় এক-চতুর্থাংশ পানি ব্যবহার করে। অথচ রাজধানীর পানির সরবরাহ ক্রমেই হ্রাস পাচ্ছে। সাধারণত ৭০ শতাংশ পানি আসে বাঁধ থেকে এবং ৩০ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে। কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়ায় বাঁধগুলো অক্ষম হয়ে পড়েছে, ফলে অতিরিক্ত চাপ পড়ছে ভূগর্ভস্থ পানির ওপর।

পেজেশকিয়ান জানান, ২০২৪ সালে দেশে বৃষ্টিপাত হয়েছিল মাত্র ১৪০ মিলিমিটার, যেখানে স্বাভাবিক মান ২৬০ মিলিমিটার। চলতি বছর পরিস্থিতি আরও খারাপ হয়ে ১০০ মিলিমিটারের নিচে নেমে এসেছে। এতে বাঁধে পানি সঞ্চয় কমছে, কূপ শুকিয়ে যাচ্ছে এবং অন্য অঞ্চল থেকে পানি আনার খরচ প্রতি ঘনমিটার প্রায় ৪ ইউরোতে পৌঁছেছে।

ভূমিধসের হুমকি

প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, অযথা উন্নয়ন কর্মকাণ্ডে প্রাকৃতিক সম্পদের ভারসাম্য নষ্ট হলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। তাঁর দাবি, তেহরানের কিছু এলাকায় বছরে ৩০ সেন্টিমিটার পর্যন্ত ভূমিধস হচ্ছে, যা বড় ধরনের বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।

নতুন রাজধানীর পরিকল্পনা

পেজেশকিয়ানের মতে, নতুন রাজধানী যদি পারস্য উপসাগরের তীরবর্তী দক্ষিণাঞ্চলে স্থাপন করা হয়, তবে তা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি বলেন, “এই অঞ্চল উন্মুক্ত সমুদ্রের সরাসরি প্রবেশাধিকার দেয়, ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় সুযোগ সৃষ্টি হবে।”

এর আগে সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি ও অন্য নেতারা রাজধানী সরানোর উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি। তবে এবার ভয়াবহ পানি সংকট ও ভূমিধসের ঝুঁকি ইরান সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পানি সংকটে রাজধানী সরাচ্ছে ইরান

প্রকাশের সময় : ০৬:৩২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫