গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
জনতার আদালত অনলাইন
- প্রকাশের সময় : ১২:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 84
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদান শেষে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন তিনি। সেসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম তাকে বিদায় জানান।
Tag :






















