Dhaka ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁয় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ নিউমোনিক প্লেগ কী? কতটা ভয়ের কারণ হতে পারে এই রোগ? পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়া নির্দেশনা সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস ‘আমি কোথায়? আপনি কে?’ দুই দফা মৃত্যুদণ্ডের পর জ্ঞান ফিরে ক্রিস্টার প্রশ্ন

সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ কারা কর্তৃপক্ষের

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০৬:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 93

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি সাবেক শিল্পমন্ত্রী ও কারাবন্দী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুকে কেন্দ্র করে একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যে ছবিটি আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর এবং অসত্য।

এতে আরো উল্লেখ করা হয়, অসুস্থতার কারণে সাবেক ওই মন্ত্রীকে কারা হেফাজতে থাকার সময় একাধিকবার যথাযথ নিয়ম মেনে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। সবশেষ গত ২৫ সেপ্টেম্বর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ’তে ভর্তি ছিলেন।

বাংলাদেশ কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি বন্দীর মানবাধিকার এবং মর্যাদা রক্ষায় তারা সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকে এবং নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি।

মৃত্যুবরণকারী একজন ব্যক্তিকে ঘিরে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো থেকে সকল নাগরিক এবং গণমাধ্যমকে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ কারা কর্তৃপক্ষের

প্রকাশের সময় : ০৬:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫