গুরুত্বপূর্ণ সংবাদ:
নয়াদিল্লির ৩ শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 68
ভারতের রাজধানী নয়াদিল্লির ৩ শতাধিক স্কুল ও একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়েছে ‘টেরোরাইজার্স ১১১’ নামের একটি গোষ্ঠী। রোববার ভোরে একযোগে পাঠানো ইমেইলে এই হুমকি দেওয়া হয়।
দিল্লি পুলিশ জানায়, মেইল পাওয়ার পরপরই স্কুলগুলোতে পুলিশ, ফায়ার সার্ভিস ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছে তল্লাশি চালায়। তবে কোথাও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
হুমকিদাতা ইমেইলে দাবি করে, স্কুল ভবনে বোমা ফিট করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে রক্তের বন্যা বইবে। নিজের পরিচয় দিতে গিয়ে তিনি লেখেন, “আমি মন্দের সন্তান, আমি ঘৃণার অর্থ।”
সম্প্রতি দিল্লির বিভিন্ন স্কুলে একাধিকবার এ ধরনের ভুয়া হুমকি আসছে। প্রায় এক সপ্তাহ আগে দ্বারকা ও কৃষ্ণা মডেল পাবলিক স্কুলেও একই ধরনের মেইল পাঠানো হয়েছিল, কিন্তু সেখানেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
Tag :






















