গুরুত্বপূর্ণ সংবাদ:
খাগড়াছড়িতে সেনা-পুলিশসহ আহত অনেকে, তিন পাহাড়ি নিহত
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৫৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 77
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর একজন মেজরসহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য ও আরও অনেকে আহত হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
Tag :










