Dhaka ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন ‘দেশ ছেড়ে পালাবো না’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 105

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন-ইউএমএল) চেয়ারম্যান কে পি শর্মা ওলি ঘোষণা করেছেন, তিনি দেশ ছেড়ে পালাবেন না এবং বর্তমান সরকারের হাতে নেপাল হস্তান্তর করবেন না। শুক্রবার ভক্তপুরের গুণ্ডুতে দলের যুব সংগঠনের এক অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা কি মনে করেন, আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ তুলে দিয়ে পালিয়ে যাব?”

ওলি জানান, তার দলই নেপালকে পুনরায় গড়ে তুলবে এবং দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনা হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট থেকে আসে নি, বরং ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে গঠিত হয়েছে। এছাড়া তিনি নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও নাকচ করেছেন।

প্রধানমন্ত্রী হিসেবে সরকারি বাসভবন ছাড়ার ১৮ দিন পর এটিই তার প্রথম প্রকাশ্য বক্তব্য। গত ৯ সেপ্টেম্বর তার বাড়িতে প্রতিবাদকারীরা আগুন দেওয়ার পর তিনি কিছু দিন সেনা সুরক্ষায় ছিলেন। বর্তমানে তিনি গুণ্ডুতে ভাড়া বাড়িতে অবস্থান করছেন।

ওলি সরকারের পতনের পেছনে চলতি মাসে জেন-জি আন্দোলনের প্রভাব থাকে। আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগের জন্য ওলি ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লেখক সমালোচিত হয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) এই ঘটনায় সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন ‘দেশ ছেড়ে পালাবো না’

প্রকাশের সময় : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫