Dhaka ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ

হজের খরচ কমলো, তিনটি প্যাকেজ ঘোষণা

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০৬:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 106

সরকার ২০২৬ সালের হজের জন্য নতুন তিনটি প্যাকেজ ঘোষণা করেছে। ন্যূনতম খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। গত বছর সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ছিল। বিমানভাড়া কমায় হজের খরচ কিছুটা কমেছে, তবে সৌদি সরকারের স্বাস্থ্যবিমা ও মিনা-আরাফার তাঁবু ভাড়া বৃদ্ধি পেয়েছে।

হজ প্যাকেজ-১ (বিশেষ) অনুযায়ী হজযাত্রীদের মক্কায় হারাম শরীফ থেকে সর্বোচ্চ ৭০০ মিটার দূরত্বে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এলাকায় আবাসনের সুবিধা দেওয়া হবে। একরুমে সর্বোচ্চ পাঁচজনের আবাসন থাকবে। মিনায় জোন-২ এবং মিনা-আরাফায় ‘ডি+’ ক্যাটাগরির খাবার সরবরাহ করা হবে। খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।

হজ প্যাকেজ-২ অনুযায়ী হজযাত্রীদের মক্কায় হারাম শরীফ থেকে ১.২–১.৮ কিমি দূরত্বে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এলাকায় আবাসন সুবিধা দেওয়া হবে। একরুমে সর্বোচ্চ ছয়জনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২ এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির খাবার সরবরাহ করা হবে। খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।

হজ প্যাকেজ-৩, যা সাশ্রয়ী প্যাকেজ, অনুযায়ী হজযাত্রীদের মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে আবাসন দেওয়া হবে। একরুমে সর্বোচ্চ ছয়জনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫ এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির খাবার সরবরাহ করা হবে। খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

সরকারি প্যাকেজ গ্রহণ করে হজ এজেন্সিসমূহ অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। হজের খাবারের জন্য প্রতিদিন ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল ব্যয় ধরা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ২৭ হাজার হাজি অংশ নিতে পারবেন। প্রাথমিক নিবন্ধন জুলাই থেকে শুরু হয়ে ১২ অক্টোবর শেষ হবে। ১২ বছর ও তদূর্ধ্ব শারীরিকভাবে সুস্থ ব্যক্তি হজে অংশ নিতে পারবেন। হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল ২০২৬।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হজের খরচ কমলো, তিনটি প্যাকেজ ঘোষণা

প্রকাশের সময় : ০৬:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫