কমেছে সোনার দাম, ভরি কত?

- প্রকাশের সময় : ০১:১৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 91

দেশের বাজারে কমেছে সোনার দাম। অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে সোনার বাজারে। এরআগে দুই দফায় দাম বৃদ্ধি পেয়ে দেশের ইতিহাসে রেকর্ড ছড়িয়েছে সোনার দাম।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে নতুন নির্ধারিত এ দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৮৯০ টাকা। এতে এক ভরি সবচেয়ে ভালো মানের সোনার দাম এখন ১ লাখ ৯৪ হাজার ৯৬৯ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিত শনিবার (২৭ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিংকমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। আর ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৫৪০ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩০৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা।
এর আগে, ২৪ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি সোনার দাম হয় ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। এই রেকর্ড দামের চারদিন পর সোনার দাম কিছুটা কমানো হলো।
তবে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বর্তমানে ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ২২৮ টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে।
এতে স্বস্তি প্রকাশ করতে দেখা যায় সাধারণ মানুষদের।

























