বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়ার প্রস্তাব শতকরা হারে অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর অপেক্ষায়
- প্রকাশের সময় : ১২:৩৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 116
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিÑশতকরা হারে বাড়ি ভাতা। এ দাবি বাস্তবায়নের পথে এখন গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়ে এসেছে। মাউশি থেকে হিসাব-নিকাশ ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছেছে। তারা প্রস্তাবের সঙ্গে টোটাল অর্থের হিসাবও জমা দিয়েছে, যা যাচাই-বাছাই শেষে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে।
বর্তমান অবস্থা:
শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রস্তাবটি বর্তমানে খসড়া আকারে রয়েছে। যাচাই শেষে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলে সেখানকার অনুমোদনই হবে চ‚ড়ান্ত সিদ্ধান্তের পথ। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এই দাবি কার্যকর হবে না।
শিক্ষক সংগঠনের অবস্থান :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন যে সরকারি চাকরিজীবীদের মতো তারাও শতকরা হারে বাড়ি ভাতা পাবেন। শিক্ষক নেতারা ঘোষণা দিয়ে রেখেছেনÑতারা কোনক্রমেই ২০% এর কম বাড়ি ভাড়া মানবেন না। আন্দোলনের সময় শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার টেবিলে ৪৫% হারের দাবি থেকে সরে এসে তারা এই প্রস্তাব দিয়েছিলেন এবং এখনো সেই দাবিতেই অনড় রয়েছেন। তাদের ঘোষণা, যদি এই দাবি আদায় না হয় তবে তারা আগামী ১২ অক্টোবর থেকে কঠোর আন্দোলনে যাবেন।
মাউশির আর্থিক বিবরণী :
গত ৪ সেপ্টেম্বর শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দিতে কত টাকা প্রয়োজন, সে সংক্রান্ত আর্থিক বিবরণী শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় মাউশি। তারা টোটাল হিসাবও জমা দিয়েছে, যাতে দেখা যায় কত শতাংশে কত টাকা লাগবে।
* ২০% হারে বাড়ি ভাড়া দিতে বছরে প্রয়োজন হবে ২ হাজার ৩৫১ কোটি ৯৫ লাখ টাকা (প্রতি মাসে ১৯৬ কোটি টাকা)।
* ১৫% হারে বছরে ১ হাজার ৭২৭ কোটি ৬৭ লাখ টাকা (প্রতি মাসে ১৪৩ কোটি ৯৭ লাখ টাকা)।
* ১০% হারে বছরে ১ হাজার ২৬৪ কোটি ২৩ লাখ টাকা (প্রতি মাসে ১০৫ কোটি ৩৫ লাখ টাকা)।
* ৫% হারে বছরে ৯৭৫ কোটি ৬০ লাখ টাকা (প্রতি মাসে ৮১ কোটি ৩০ লাখ টাকা)।
মোট টাকার হিসাব : মাউশি অনুযায়ী, শিক্ষকদের বাড়ি ভাড়া শতকরা হারে প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হবে ২০% হারে বছরে ২ হাজার ৩৫১ কোটি ৯৫ লাখ টাকা।
প্রস্তাবের কাঠামো :
তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া প্রদানের ক্ষেত্রে মূল বেতনের ওপর ভিত্তি করে শতকরা হারে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যেÑ
* ২০% (সর্বনিম্ন ৩ হাজার টাকা)
* ১৫% (সর্বনিম্ন ২ হাজার টাকা)
* ১০% (সর্বনিম্ন ২ হাজার টাকা)
* ৫% (সর্বনিম্ন ২ হাজার টাকা)
হারে বাড়ি ভাড়ার মাসিক ও বার্ষিক আর্থিক প্রক্ষেপণ টেবিল আকারে উপস্থাপন করা হয়েছে।
প্রস্তাবের গুরুত্ব :
শতকরা হারে ভাতা বাস্তবায়িত হলে শুধু শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে না, বরং শিক্ষা খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। কারণ শিক্ষকরা আর্থিকভাবে কিছুটা স্বচ্ছল হলে শিক্ষার্থীদের প্রতি মনোযোগও বাড়বে।
এখন সবার দৃষ্টি শিক্ষ মন্ত্রণালয়ের ওপর। যথাযথ যাচাই-বাছাই শেষে এই প্রস্তাব দ্রæত অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হোক এবং শিক্ষকদের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে শতকরা হারে বাড়ি ভাতা অনুমোদিত হোক। এতে শিক্ষকরা ন্যায্যভাবে স্বচ্ছল জীবনযাপন করতে পারবেন এবং শিক্ষা খাতের মানও উন্নত হবে।
দেশের শিক্ষার উন্নয়নের স্বার্থে এটি অত্যন্ত জরুরি। কারণ প্রায় ৯৭% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দেশের শিক্ষা ব্যবস্থার অংশ, তাই শিক্ষকদের জীবনমান উন্নয়ন ছাড়া শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। এটি এখন সারা বিশ্বের বাস্তবতা।
শিক্ষকরা এই বাড়িভাড়া চাচ্ছেন সমাজে টিকে থাকার স্বার্থে, কোন বিলাসী জীবনযাপনের জন্য নয়। তাদের এই নূন্যতম চাওয়া পূরণ করলে শিক্ষা খাত এক ধাপ এগিয়ে যাবে। আমরা আন্তরিকভাবে আশা করি। কর্তৃপক্ষ শিক্ষা খাতের এই দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য দ্রæত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
লেখক : কলেজ শিক্ষক


























