Dhaka ১২:২১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 87

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো চলছে। পোষ্য কোটা ইস্যুতে শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি ও উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া শাটডাউনে প্রশাসন ভবনের অধিকাংশ দপ্তরে তালা ঝুলছে। তবে কিছু অফিস খোলা থাকলেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।

অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, “উপ-উপাচার্য ও প্রক্টরসহ অনেককে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।” একই দাবি জানিয়েছেন একাডেমিক শাখার উপ-রেজিস্টার আবু মো. তারেকও।

এর আগে পোষ্য কোটা পুনর্বহালের পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামে। গত শনিবার শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষের পর থেকেই কর্মবিরতি শুরু হয়। পরে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও অফিসার সমিতি অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা দেয়।

এ অবস্থায় রাকসু নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পেছিয়ে আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

প্রকাশের সময় : ১২:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫