Dhaka ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

২৫ তারিখ হচ্ছে না রাকসু নির্বাচন, নতুন তারিখ নির্ধারণ

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 209

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। শারদীয় দুর্গাপূজার পর আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় নির্বাচন কমিশনের জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এফ. নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর পূর্ণাঙ্গ সভায় আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনপূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে পর্যালোচনা করা হয়। সভায় সিদ্ধান্তে উপনীত হয় যে, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতি কোনোভাবেই নির্বাচনের অনুকূলে নয়।

কারণ হিসেবে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলমান থাকায় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপর্যুক্ত বিবেচনায় রাকসু নির্বাচনকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে কমিশন সর্বসম্মতভাবে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাকসু নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৫ তারিখ হচ্ছে না রাকসু নির্বাচন, নতুন তারিখ নির্ধারণ

প্রকাশের সময় : ০৭:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫