শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

ময়লার ভাগাড় থেকে ৪ হাজার এনআইডি কার্ড উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 126

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি ময়লার ভাগাড় থেকে বিপুল পরিমাণ জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পোলিং অফিসারের কার্ড ও সিল উদ্ধার করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে এসব কার্ড উদ্ধার করে জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

প্রাথমিকভাবে হিসাব অনুযায়ী উদ্ধার হওয়া কার্ডের সংখ্যা প্রায় ৪ হাজার। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, উদ্ধার হওয়া এনআইডি কার্ডগুলো গাজীপুর জেলার। ঘটনাটি নিয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। উদ্ধারকৃত কার্ডের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, স্থানীয় প্রশাসন জনগণের নিরাপত্তা ও ভোটার তথ্যের সুরক্ষায় বিশেষ নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ময়লার ভাগাড় থেকে ৪ হাজার এনআইডি কার্ড উদ্ধার

প্রকাশের সময় : ০৬:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫