Dhaka ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি
পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত ক্যাম্পাস

রাবিতে প্রভিসি-প্রক্টর-শিক্ষার্থী হাতাহাতি, উপ-উপাচার্য অবরুদ্ধ

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 93

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শর্তসাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহারের সিদ্ধান্তকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় এ ঘটনা ঘটে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভসহ কয়েকজন আহত হন।

এর আগে দুপুরে শিক্ষার্থীরা উপ-উপাচার্যদের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। ফলে বাসভবনে প্রবেশ করতে না পেরে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ফিরে আসেন। পরে তারা জুবেরী ভবনের দিকে গেলে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে পেছন পেছন যায়।

জুবেরী ভবনের বারান্দায় পৌঁছালে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও ছাপাখানার এক কর্মকর্তার ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে হাতাহাতির মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে চারদিক থেকে ঘিরে ফেলেন শিক্ষার্থীরা। পরে তিনি দ্বিতীয় তলায় উঠে গেলে সেখানেও শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদসহ কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত হন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব ফোন ধরেননি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা উপ-উপাচার্য ও কয়েক শিক্ষককে অবরুদ্ধ রেখে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। এর আগে গতকাল পোষ্য কোটা ফিরিয়ে আনার প্রতিবাদে এক শিক্ষার্থী অনশন শুরু করলে অন্যরা সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দেন। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে টায়ারে আগুন জ্বালিয়েও বিক্ষোভ করেন তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত ক্যাম্পাস

রাবিতে প্রভিসি-প্রক্টর-শিক্ষার্থী হাতাহাতি, উপ-উপাচার্য অবরুদ্ধ

প্রকাশের সময় : ০৫:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫