Dhaka ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ভারতে থেকে নির্বাচনে ভোট দিতে পারবেন না হাসিনা ও পরিবারের সদস্যরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 95

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না। নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানান, “যাদের এনআইডি লক আছে, তারা প্রবাসে বসে ভোট দিতে পারবেন না। শেখ হাসিনার এনআইডি লক করা আছে, তাই তিনি ভোট দিতে পারবেন না।”

তবে যারা বিদেশে থাকলেও তাদের এনআইডি আনলক থাকলে ভোটে অংশগ্রহণে কোনো সমস্যা নেই। প্রবাসে ভোট দিতে হলে অনলাইনে এনআইডি নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে; পাসপোর্ট নয়, এনআইডি বাধ্যতামূলক। এনআইডি লক থাকলে অনলাইন নিবন্ধন সম্ভব নয়।

এপ্রিল মাসে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়। তারা হলেন:
রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।

ইসি সচিব আরও জানান, নির্বাচনে দেশ ও বিদেশ উভয় স্থানে ভোটের ব্যবস্থা থাকবে। প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন, এজন্য সিস্টেম উন্নয়ন করা হচ্ছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে অনেক শীর্ষ নেতা বিভিন্ন দেশে অবস্থান করছেন। সরকারের নিষেধাজ্ঞা থাকলেও দেশে থাকা নেতারা ভোট দিতে পারবেন; তবে যাদের এনআইডি লক এবং যারা বিদেশে আছেন, তারা ভোটে অংশ নিতে পারবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে থেকে নির্বাচনে ভোট দিতে পারবেন না হাসিনা ও পরিবারের সদস্যরা

প্রকাশের সময় : ১২:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫