Dhaka ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাংশায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 110

 আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা।

সভায় বক্তব্য রাখেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. শাহেদা খাতুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণতোষ কুমার কুন্ডু ও সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় পৌর শহরে যানজট নিরসন, জলাবদ্ধতা সমস্যা সমাধান, বিভিন্ন সড়কে বৈদ্যুতিক লাইট ও সড়ক সংস্কার, প্রতিটি পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ ও আনসার সদস্য নিয়োগসহ আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও এই উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে  সহযোগিতা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম কমিটির নিকট আহ্বান জানানো হয়। এবং যার যার অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশের সময় : ০৬:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫